1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,আওয়ামী স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার গত ১৭ বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে স্বাভাবিক ও সচল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন। ৩১ দফা রুপরেখার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি আমরা সংষ্কার করতে পারি; তাহলে বাংলাদেশের প্রত্যকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবার পরিপূর্ণ ভাবে সচল হবে।

তিনি বলেন, সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশে জনগণের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,গত ১৭ বছরের সংগ্রামে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই; কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও পর্যন্ত ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

তিনি বলেন,এদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে ষড়যন্ত্রকারীরা কোন ক্ষতি করতে পারবে না।

ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,মহানগর উত্তর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান প্রমুখ।

এরপর রাতে আমিনুল হক মিরপুরের রুপনগরে আরামবাগ মাঠে এক অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com