1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

জনগণের প্রত্যাশা পূরণে সংসদে যাবে জাতীয় পার্টি : জি এম কাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাব। যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হটবো না আমরা। এ সময় সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাপার এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তিনি।

স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি সংসদের বিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, স্বতন্ত্রদের নিয়ে কোনো সময় বিরোধী দল হয়েছে এমন নজির নেই। স্বতন্ত্ররা সরকারী দলের নেতা হওয়ায় এটি হলে বাস্তব সম্মত ও গ্রহণযোগ্য হবে না।

জাতীয় পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে জিএম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টির প্রকৃত জনসমর্থন ও সাংগঠনিক শক্তি প্রকাশ পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com