1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

ছয় হাজারের বেশি ইউক্রেনের সেনা আত্মসমর্পণের দাবি রাশিয়ার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছয় হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিয়া নোভোস্তি নিউজ এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে ছয় হাজারের বেশি সেনা আত্মসমর্পণ করেছেন বা বন্দি হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছে। যুদ্ধ-সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আরও কয়েক লাখ মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, দেশটির ১৪৪ সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। ওই সেনাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের ১৪৪ সেনাকে মুক্তি দেওয়ার বিষয়টি প্রেসিডেন্ট পুতিনের সরাসরি আদেশে হয়েছে।

এদিকে ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলার বা ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে রাশিয়ার হামলা প্রতিহত করতে ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই সহায়তার ফলে এখন পর্যন্ত ইউক্রেনকে ব্রিটেনের পক্ষ থেকে মোট সহায়তা দেওয়া হচ্ছে ২৩০ কোটি পাউন্ড। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দেশটিতে সমর্থন দিয়ে যাচ্ছে ব্রিটেন।

বিবৃতিতে বলা হয়েছে, অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেনের সৈন্যদের জন্য কয়েক হাজার গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক সহায়তা এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, এটি ব্রিটেনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে ইউক্রেনকে বীরত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করবে, যেন তারা রুশ সৈন্যদের হাত থেকে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com