1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা

‘ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ। আর কাউকে ছাড় দেওয়া যাবে না। আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে।

বুধবার (১৯ জুলাই) ঢাকার আব্দুল্লাহপুরে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনা করেন আমিনুল হক।

মির্জা আব্বাস আরো বলেন, বিএনপির মিটিং মিছিলে কোনো ধরনের ঝামেলা হয় না। আওয়ামী লীগ ঝামেলা তৈরি করতে চায় কেন? আমরা মিটিং-মিছিল করব, আপনারা ইট মারবেন আর আমরা ছেড়ে দেবো, এটা তো হবে না।

সংবিধানের বাইরে আমরা একচুলও নড়ব না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, খুব ভালো কথা কাদের সাহেব। আপনার কথায় স্থির থাকেন। কথা হলো কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান নাকি বাংলাদেশের সংবিধান। আমরা চাই অখণ্ড সংবিধান, যেটি কাটাছেঁড়া করা হয়নি, সেটির অধীনে আমরা নির্বাচনে যাব। এছাড়া আপনাদের (আওয়ামী লীগ) তৈরি, খায়রুল হকের তৈরি সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব না।

সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষকে বিএনপি আবারও গণতন্ত্র ফিরিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com