1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

ছেলের অপমান সইতে না পেরে বাবার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘুম থেকে উঠেই ছেলে কাদির (২০) ষাটোর্ধ পিতা হেলাল উদ্দিন (৬২) এর সাথে ঝগড়ায় জড়িয়ে পরে। কথা কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধ পিতাকে মারধর করে কাদির। নিজ সন্তানের দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে স্থানীয় জাবেদ আলী মার্কেটে গিয়ে হাউমাউ করে কেঁদে লুটিয়ে পড়েন হেলাল। বৃদ্ধ পিতার আর্তনাদে জড়ো হয় বাজারের লোকজন। উপস্থিত জনতার কাছে ছেলের হাতে নির্যাতনের বিচার চান অসহায় পিতা।

তার আহাজারিতে হতবাক হয়ে যায় বাজারের লোকজন। বাজারে এসেও পিতার উপর হামলা চালায় কাদির। স্বামীকে ছেলের হাত থেকে রক্ষা করতে এগিয়ে যান স্ত্রী খোদেজা বেগম। মা খোদেজা বেগমকে ও আঘাত করে কাদির। ছেলের হাতে মারধরের শিকার হেলাল উদ্দিন অসুস্থ্য হয়ে পরেন। প্রকাশ্যে বাজারে ছেলের হাত মার খেয়ে অপমান সইতে না পেরে সন্ধ্যার পরে মারা যান তিনি ।

ছেলের হাতে বাবা নির্যাতনের ঘটনা ঘটেছে শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে। নিহত হেলাল উদ্দিন গজীপুর সদর উপজেলার তেলিপারা গ্রামের মৃত আ: বারেকের ছেলে। তিনি শ্রীপুরের নিজমাওনা গ্রামে জমি কিনে বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হেলালের সাথে প্রায়ই ঝগড়া হতো ছেলে কাদিরের।

শুক্রবার ভোরে কাদির ঘুম থেকে উঠেই পিতার সাথে ঝগড়ায় জড়িয়ে পরে। কথা কাটাকাটির এক পর্যায়ে কাদির বৃদ্ধ বাবাকে মারধর করে। ছেলের বিচার চাইতে নিজমাওনা গ্রামের জাবেদ আলী মার্কেটে গিয়ে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকেন হেলাল। তার আর্তনাদে বাজারের পরিবেশ ভাড়ি হয়ে ওঠে। বাজারের লোকজন কাদিরকে ডেকে আনতে লোক পাঠালেও কাদির স্থানীয়দের ডাকে আসেনি। স্ত্রী খোদেজা হেলালকে বাড়ি নিতে চেষ্টা করেন।

ছেলের হাতে মারের ভয়ে হেলাল বাড়ি যেতে রাজি হয়নি। কিছুক্ষন পর কাদির বাজারে এসে প্রকাশ্যে লোকজনের সামনে হেলালকে পুনরায় মারধর শুরু করে। স্বামীকে রক্ষা করতে এগিয়ে যান স্ত্রী খোদেজা বেগম। এসময় মাকেও মারধর করে কাদির। ছেলের হাতে মারপিটে অপমান সইতে পারেনি হেলাল। ঘটনাস্থলেই অসুস্থ্য হয়ে পড়েন তিনি। সন্ধ্যার পরে পার্শবর্তী গাজীপুর বাজারের গ্রাম্য চিকিৎসক সোহরাব হোসেনের ফার্মেসীতে চিকিৎসা নিতে গেলে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের বাঁধার মুখে লাশ দাফন করতে পারেনি কাদির। বাজারের লোকজন জাতীয় জরুরী পরিসেবার নম্বর ৯৯৯ এ ফোনকরে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানা পুলিশ এসে রাতে নিহতের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক নয়ন ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলে কাদির বাড়িতেই আছে। ময়না তদন্তের রিপোর্টে পেলে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com