1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত আওয়ামী লীগ ও ছাত্রলীগের আট নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে ঢামেকের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়। তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন, বিএমএ ইসি মেম্বার মো. জাবেদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, সাবরিনা চৌধুরী, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে ও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাতজন বাড়ি ফিরেছেন। লিলি এখনো চিকিৎসাধীন।

এর আগে শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে পড়ে। তখন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com