1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

ছাত্রদল নেতাদের শয্যাপাশে ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘ছাত্রলীগের হামলায়’ গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহত নেতাদের দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান তিনি।

এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার সঙ্গে ছিলেন।

গতকাল (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ‘ছাত্রলীগ হামলা’ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ নেতাকর্মী গুরুতর জখম হয়েছে। এই হাসপাতালে ৭ জন ভর্তি আছে। তাদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের বর্বরোচিত ও মধ্যযুগীয় কায়দায় এই হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী। সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।’

এরপর বিএনপি মহাসচিব ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মুন্সীগঞ্জের সমাবেশে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ আহত জাহাঙ্গীরকে দেখতে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com