1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

চৌদ্দগ্রামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও ছাত্র সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

আবদুর রউফ, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিন করে। পরে পৌর ঈদগাহ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। সমাবেশে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম রাজু।

উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী ও ফায়জুল ইসলাম অনিকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ড. জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলী আহমেদ মেম্মার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মুজমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক হারুন-অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, মোঃ ছলিম উল্যাহ টিপু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছুট্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, ফরিদ খাঁন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হৃদয়। র‌্যালীতে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা সহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্মরণকালের এ বিশাল র‌্যালীতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছসিত তৃণমূলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ পরিবারে কোন মুক্তিযোদ্ধা নেই। আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোন ষড়যন্ত্রে পা দেবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com