1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

চামড়া শিল্পকে টেকসই করতে হলে এ খাতকে পরিবেশ ও শ্রমবান্ধব করতে হবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

মোহাম্মদ তারেক সিনিয়র রিপোর্টার : আজ ঢাকায় অনুষ্ঠিত এক সংলাপে বক্তারা চামড়া শিল্পের উন্নয়নে পরিবেশ ও শ্রমমান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। বক্তারা আরো উল্লেখ করেন , দেশের প্রত্যন্ত এলাকায় চামড়া শিল্পের বিকাশ ঘটলেও যথাযথ কমপ্লায়েন্স রক্ষা করতে না পারায় চামড়া খাত থেকে বৈদেশিক আয় কমে আসছে। চামড়া শিল্পকে টেকসই করতে হলে এ খাতকে পরিবেশ ও শ্রমবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে সরকার , মালিক, শ্রমিক সংগঠন, উন্নয়ন সহযোগী সংস্থা ও অন্যান্য অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন সহযোগী সংস্থা সলিডার সুইস ও বেসরকারি সংগঠন ওশি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে চামড়া শিল্পের পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স বিষয়ক এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওশি ফাউন্ডেশন এর চেয়ারপারসন সাকি রেজওয়ানা।

সংলাপে বক্তব্য রাখেন -ইউরোপিয়ান ইউনিয়ন এর প্রতিনিধি এডউইন কোয়ককুইক , বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান , এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ , প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, অধ্যাপক ডক্টর সায়েম মজুমদার এবং শ্রম অধিকার গবেষক ডক্টর এস এম মোর্শেদ।

সংলাপে বক্তারা চামড়া শিল্পের বিকাশে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়ে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার এর কার্যকারিতা বৃদ্ধি করা, বর্জ্য পরিশোধনাগার প্রতিষ্ঠায় ট্যানারি মালিকদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান, কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, বিশেষজ্ঞ প্রতিষ্ঠানকে ম্যানেজমেন্ট এর দায়িত্ব প্রদান এবং ট্যানারি মালিকদেরকে কারখানার কমপ্লায়েন্স ব্যবস্থা উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের সুপারিশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com