1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

চাঁদাবাজি, দখলবাজি করবেন না, এসবের জন্য শহীদগণ জীবন দেয়নি : জামায়াতের আমীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারাদেশের মতো ফেনীতেও চাঁদাবাজি হচ্ছে, জবরদখল হচ্ছে। যারা এসব কাজ করছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়াকরে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।

চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদগণ জীবন দেয়নি। এসব যন্ত্রণা থেকে রক্ষা পেতেই তারা রাজপথে জীবন দিয়েছেন।

৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল জেলার সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শন, ফুলগাজী উপজেলা শহরের পথসভা এবং বলে বিকালে দাগনভূঞা উপজেলার দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দেন।

সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ফুলগাজীতে শহীদ শ্রাবনের কবর জিয়ারত শেষে বিভিন্ন পথসভায় যোগদেন।

এর আগে, সকাল ৮টার দিকে ফেনী শহরের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মালম্বী মিতুল চন্দ্র দাসসহ তিন পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী শহর শাখার পক্ষ থেকে উপহারস্বরুপ ঘর উদ্বোধন করছেন আমীরে জামায়াত ডা শফিকুর রহমান।

সেখান থেকে পরশুরাম যাওয়ার পথে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন এ নেতা। তাঁর সফরসঙ্গী ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, একেএম শামছুদ্দিন, ফেনী জেলার আমীর মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি আবদুর রহিম ও ডা: ফখরুদ্দিন মানিক প্রমুখ।

দুপুর দুইটার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আমীরে জামায়াত।এছাড়া বিকেলে নোয়াখালীর সুবর্ণচরে যাওয়ার পথে দাগনভুঁইয়ার কামাল আতাতুর্ক হাইস্কুল মাঠে পথসভায় তিনি বক্তব্য রাখেন।

এছাড়াও দাগনভূঞা পথসভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মজলিশ শূরা সদস্য, এ এস এম নুর নবী দুলাল , ফেনীর সময় সম্পাদক মো শাহাদাত হোসেন, জামায়াত ইসলামীর পৌর আমির মাওলানা কামরুল আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর সেক্রেটারী আবু ছায়েদ কামরুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নজির আহম্মদ, ও পৌর জামায়াতের প্রচার সম্পাদক মাওঃ লিয়াকত আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com