1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে এবার “একজন আমিনুল হক” বইটি প্রকাশ হয়েছে। বইটি প্রকাশের পর পরই আজ একুশে ফেব্রুয়ারিতে এই স্টলে পাঠকদের কাছে ব্যাপক সারা ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে স্টলটিতে আমিনুল হক বসে পাঠকদের অটোগ্রাফ সহ বইটি দিচ্ছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার “একজন আমিনুল হক “বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আমিনুল হককে নিয়ে লেখা “একজন আমিনুল হক” বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হক এর সাহসী ভূমিকা ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।

চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আগত পাঠক ও দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে বইটির জন্য বসে আছে এবং বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছে।

কথা হয় মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মোঃ কামাল হোসেন এর সাথে তিনি জানান আমিনুল হকের জীবনী অনেকটা তিনি অবগত। তিনি বলেন-আমি দেখেছি কিভাবে স্বৈরাচার সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায় ভাবে জেল-জুলুম নির্যাতনের দিকে ফেলে দিয়েছেন। আমিনুল হকের ছোট থেকে এভাবে বেড়ে ওঠা বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। আর সেই গল্প জানার জন্য আমি বইটি ক্রয় করেছি।

আমিনুল হক জানান-পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনো ভাবিনি।সর্বোপরি আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com