1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ 

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : আনন্দঘন  ও উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার  চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে  শুক্রবার সকাল ৯ টা হতে দুপুর ১২ .০০ টা পর্যন্ত  চলে ভোট গ্রহণ।

সভাপতি পদে ডাঃ কামালুর রহিম সমর (গ্লোবাল টিভি)  ১২ ভোট, মো: আবদুন নুর (স্বাধীন সংবাদ)  ২২ ভোট, সহ -সভাপতি পদে মামুনুর রশীদ (উপকুল কন্ঠ) ১১ ভোট,আবদুল আজিম (স্বাধীন সংবাদ)  ২৩ ভোট,   সাধারণ সম্পাদক  পদে সহিদুল ইসলাম (এস এ টিভি) ১৪ ভোট,

মো: আলাউদ্দিন (দৈনিক আমার সময়)   ২০ ভোট  পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে দৈনিক শেয়ার বিজ,এশিয়ান টিভি ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল এর জেলা প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (দৈনিক ভোরের ডাক)  ও দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক (পল্লী নিউজ) মনোনীত হয়েছেন।

সহ- সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ  মনির হোসেন (দৈনিক জবাবদিহি) ১৯ ভোট, তানভীর আহম্মদ (দৈনিক নতুন চাঁদ)  ১৫ ভোট, প্রচার সম্পাদক পদে ফয়সাল মাহমুদ (দৈনিক আলোকিত সকাল)  ২০ ভোট,ফয়েজ আহমদ (দৈনিক গণমুক্তি) ১৪ ভোট, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাকিব (দৈনিক জনতা) ২৪ ভোট, নিজাম উদ্দীন (দৈনিক সরেজমিন বার্তা)১০ ভোট,  কার্য নির্বাহী সদস্য পদে  ইসমত দ্দোহা  (ক্রাইম প্রতিদিন) ১৯

ভোট, শাহাদাত হোসেন (দৈনিক আজ বার্তা)  ৩০ ভোট, ও সাহাব উদ্দীন (দৈনিক রুপসী বাংলা) ১৭ ভোট পেয়েছেন।

মো: নুর ইসলাম চন্দন ( দৈনিক আলোকিত লক্ষ্মীপুর) ও ইব্রাহিম খলিল মঞ্জু ( দৈনিক যায় যায় কাল) নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ ভোটার তাদের  ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী (২০২৫-২০২৬) অর্থ বছরের জন্য প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।

চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা: আবদুল কাদের বাহার প্রধান  নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট সামছুল আলম সহকারী নির্বাচন কমিশনার  হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য চলতি মাসের ৭ ই ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে  আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে ২৭ ডিসেম্বর ২০২৪ প্রথম দফায় ও  ১৭ জানুয়ারি -২০২৫ গ্রহণ করা হয়।

প্রশাসন ও স্হানীয়  রাজনৈতিক নেতাদের পর্যবেক্ষণের মাধ্যমে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন কার্যক্রম শেষ হয় ফলাফল ঘোষণার মাধ্যমে।

তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে কঠোর নজরদারিতে ছিলেন।

উল্লেখ্য  ২৭  ডিসেম্বর  ২০২৪ তারিখে   সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীগন সমান  ভোট পাওয়ার কারণে উক্ত তিন পদে ১৭ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com