1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

ঘাতক রনিকে গ্রেফতার করেন দাউদকান্দি মডেল থানার পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে মো. শাহাদাৎ হোসেন (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভীরতলা গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর থেকে তাঁর দোকানের কর্মচারী পলাতক রয়েছেন। শাহাদাৎ হোসেন স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারে হালুয়া-রুটির ব্যবসা করতেন। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামে। তিনি দাউদকান্দির ভীরতলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে ইলিয়টগঞ্জ বাজারে ব্যবসা করতেন।

এলাকাবাসী জানায়, গত সোমবার সকালেও ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বাজারে হালুয়া-রুটি বিক্রি করেছেন। গতকাল বুধবার শাহাদাৎ যে ঘরে থাকতেন, সেই ঘর থেকে দু্র্গন্ধ বের হচ্ছিল। বাড়ির মালিক আবদুর রাজ্জাক মিয়া তালাবদ্ধ কক্ষের জানালা দিয়ে ভেতরে লাশ দেখতে পান। খবর দিলে দাউদকান্দি মডেল থানা-পুলিশ গিয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে শাহাদাতের দোকানের কর্মচারী একই এলাকার রনি পলাতক ছিলেন ।

দাউদকান্দি মডেল  থানার  মানবিক ও চৌকস পুলিশ  কর্মকর্তা  ভারপ্রাপ্ত  (ওসি)  জুনায়েত চৌধুরী  বিজনেস বাংলাদেশকে জানান, ঘাতক কর্মচারী রনি পলাতক  ছিল   গতকাল  বুধবার রাতেই   দাউদকান্দি মডেল থানার  পুলিশ  কর্মকর্তারা  ঘাতক আসামী  রনিকে     আটক করে জিজ্ঞাসাবাদ  করে  বিস্তারিত জানা যায় । রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে । লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com