1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের

গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ালেন ডিবি প্রধান হারুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির এ নেতা।

শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের জন্য উন্নতমানের খাবার আনা হয়। মধ্যাহ্নভোজের তালিকায় খাসি, মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি ছিল। এছাড়া ফলের মধ্যে ছিল আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন। ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে এক টেবিলে খাবার খান। এ সময় গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ান ডিবি প্রধান হারুন। এরপর একটি গাড়িতে করে তাকে নয়াপল্টনের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মধ্যে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে রক্ষা করতেই মূলত নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com