1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেল বাংলাদেশ। এরপর সালমা খাতুন, সানজিদা আকতার মেঘলা, লতা মণ্ডলরা করলেন আঁটসাঁট বোলিং। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পর যুক্তরাষ্ট্রকেও পাত্তা দিল না টাইগ্রেসরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে উঠল তারা।

বুধবার আবুধাবিতে বাছাইয়ের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৫৫ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে তারা। জবাবে পুরো ওভার খেলা যুক্তরাষ্ট্র ৩ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি।

তিন ম্যাচে বাংলাদেশের মেয়েদের অর্জন পূর্ণ ৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া আইরিশরা রানার্সআপ হয়ে পেয়েছে সেমির টিকিট। তিনে থাকা স্কটল্যান্ড ২ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপ পর্ব। তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের নামের পাশে কোনো পয়েন্ট নেই।

ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। ১৭ বলে ১০ রান করে তিনি হন বোল্ড। এরপর আর কোনো উইকেট পড়েনি। আরেক ওপেনার মুর্শিদা ও জ্যোতি দ্বিতীয় উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটি। মুর্শিদা অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন। ৬৪ বল মোকাবিলায় তিনি মারেন ৯ চার। জ্যোতি ৪০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়ায় নামা আমেরিকান মেয়েরা শুরুতেই দিশেহারা হয়ে যায়। দলীয় ১২ রানের মধ্যে তারা হারায় ৩ উইকেট। স্নিগ্ধা পলকে বোল্ড করেন অভিজ্ঞ অফ স্পিনার সালমা। দিশা ঢিংড়া কাটা পড়েন রানআউটে। আনিকা কোলানের স্টাম্প উপড়ে দেন বাঁহাতি স্পিনার নাহিদা আকতার।

ধাক্কা সামলে বড় জুটি গড়েন অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা ও লিসা রামজিত। কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণ আলগা করতে পারেননি দুজন। তাদের ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি কেবল হারের ব্যবধানই কমায়। শ্রীহার্শা ৭১ বলে ৭৪ ও লিসা ৪১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ৩ ওভারে ১২ রান দেন সালমা। মেঘলা ১৮ রান খরচ করেন ৪ ওভারে। লতা ৯ রান দেন ২ ওভার হাত ঘুরিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com