1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

গাজা যুদ্ধ বন্ধে ভোট না দেয়ায় তোপের মুখে রুশনারা আলী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের অমানবিক হামলা বন্ধে গাজায় যুদ্ধবিরতি চেয়ে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ায় লন্ডনের বেনথাল গ্রিন অ্যান্ড বাউ পার্লামেন্টারি আসনের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ চেয়ে তার রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, মোট ৫৬ জন লেবার সংসদ সদস্য গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অবস্থিত রুশনারা আলীর অফিসের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। ওই বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি শতাধিক শিক্ষার্থীও অংশ নেয়।

যুদ্ধবিরতির বিপক্ষে অংশ নেয়ার বিষয়ে রুশনারা আলী তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, তিনি দীর্ঘদিন ধরে একটি যুদ্ধবিরতির পক্ষে কথা বলে আসছেন। কিন্তু তারপরও কেন তিনি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাস্তবতা হল এই প্রস্তাবটি যুদ্ধবিরতি নিশ্চিত করে না এবং এই প্রস্তাব কোনো যুদ্ধবিরতিও আনবে না।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। ৫০ জন জিম্মি ইসরায়েলির মুক্তির বিনিময়ে সাময়িক এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এর আগে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির পরপরই ফের সশস্ত্র হামাস নির্মূলে গাজা উপত্যকায় অভিযান শুরু হবে। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, বন্দী বিনিময় চুক্তি মানেই যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com