1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গাজায় আল শিফা হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চলছে: এমএসএফ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

যেসব মানুষ কোনো অন্যায় করেনি, তারা বেঁচে থাকার সামান্য মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। খাদ্য, পানি, ওষুধ, জ্বালানির সঙ্কটে জীবন্ত লাশের মতো বেঁচে আছেন অসংখ্য গাজাবাসী। হাসপাতালগুলোতে আশ্রয় নিয়েছেন আহত ও বাস্তুচ্যুত হাজার হাজার অভিভাবক ও তাদের সন্তানরা।

সেখানেও তারা এখন নিরাপদ নন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেছেন, হাসপাতালগুলোকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। সেখানে আশ্রয় নেয়া সাধারণ মানুষকে বেরিয়ে যাওয়ার জন্য এমনটা করা হচ্ছে। ইসরাইল বলেছে, গত দু’দিনে গাজার উত্তরাঞ্চল থেকে এক লাখ ফিলিস্তিনি দক্ষিণ দিকে সরে গেছেন। অনেকে বলেছেন, অব্যাহত যুদ্ধের মধ্যে তারা এখনও অবরুদ্ধ অবস্থায় আছেন। এই রিপোর্ট লেখার সময় দাতব্য সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, গত দু’তিন ঘন্টা ধরে নাটকীয়ভাবে তীব্র করা হয়েছে আল শিফা হাসপাতালে হামলা। সেখানে এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের স্টাফরা।

এমএসএফ বলেছে, হাসপাতালের ওপর হামলা বন্ধ করতে জরুরি আহ্বান জানাচ্ছি আমরা। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি মেডিকেল স্থাপনা, মেডিকেল স্টাফ এবং রোগীদের সুরক্ষিত রাখার পদক্ষেপ নিতে। এর আগে এমএসএফ জানায়, তারা হাসপাতালের স্টাফদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে না। তাদের ও সেখানে অবস্থানরত রোগীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এমএসএফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com