1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

গাইবান্ধার পলাশবাড়ীতে পানচাষী বাজার সমিতির নির্বাচনের উত্তেজনায় নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা একতা পান চাষী বাজার সমবায় সমিতির নির্বাচন কে ঘিরে উত্তেজনা বিরাজ করে। নির্বাচনে উভয়পক্ষের মাঝে বাকদন্ড বা কথা-কাটাকাটি হলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরে আসে।আজ ২৯ শে ডিসেম্বর রোজ রবিবার সকালে এর আগে নির্বাচনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সমিতির পানচাষীরা। তারা নির্বাচনের দাবী জানান অপরদিকে সমিতির নতুন সদস্য হওয়ার আগ্রহীরা বাজার দখল করে নির্বাচন বন্ধের পক্ষে অবস্থান করেন।

এমন পরিস্থিততে নির্বাচনকে ঘিরে সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও স্থানীয় সচেতন মহলের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করা হয়।

আরো উল্লেখ থাকেযে, একতা পান চাষী বাজার সমবায় সমিতির সদস্যরা দাবী করেন,সমিতির বৈধ সদস্যদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু একটি দখলদার গোষ্ঠী আইন কানুনকে তোয়াক্কা না করে সমিতির সদস্য হওয়ার জন্য জামায়াত রাজনীতিক পেশীশক্তি ব্যবহার করছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

অপরদিকে সমিতির সদস্য হওয়ার আগ্রহী পান চাষীরা ও স্থারীয় জামাত শিবিরের কর্মী সমর্থকগন দাবী করেন যে, বিগত আওয়ামী সরকারের দোসরদের নিয়ে একতা পানচাষী সমবায় সমিতি করে হাট পরিচালনা করা হয়। যেখানে প্রকৃত পানচাষীরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা পূর্ণরায় সমিতিতে পানচাষীদের অন্তভুক্ত করার পর নির্বাচনের দাবী যানায়।

অপরদিকে নির্বাচনকে ঘিরে দুটি পক্ষের মাঝে উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সম্ভবনা থাকায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে একতা পানচাষী বাজার সমবায় সমিতির নির্বাচন কমিশন উক্ত নির্বাচন স্থগিত ঘোষনা কর

উপরোক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সাংবাদিকদের জানান, এ নির্বাচনকে ঘিরে যেহেতু দুটি পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেহেতু পরবর্তীতে উভয়পক্ষ,স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে বসে আলোচনা করে নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com