1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গাইবান্ধায় সুন্দর বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে হলুদ ও সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত অটোবাইক মিশুক চলাচলের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধায় সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে যানজট নিরসনে পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার সকালে হলুদ ও সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত (অটোবাইক/ মিশুক) যানবাহন চলাচলের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পৌর প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ, জামায়াতের পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, চেম্বারের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল করিম, অটোবাইক চালক নেতা রবিউল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন বছরের প্রথমদিন থেকে সবুজ ও হলুদ রেজিষ্ট্রিকৃত ব্যাটারিচালিত যানবাহন জোড়-বিজোড় তারিখ অনুযায়ী অর্থাৎ ইংরেজী মাসের জোড় ও বিজোড় তারিখে হলুদ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক এবং বিজোড় তারিখে সবুজ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক চলাচল করবে। এ নিয়মের ব্যতিক্রম করে হলুদ ও সবুজ প্লেটযুক্ত যানবাহন একই দিনে চলাচল করতে পারবে না। এছাড়া লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত কোনো যানবাহন পৌর এলাকায় প্রবেশ এবং চলাচল করতে পারবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চালকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com