1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গত ১৫ বছর গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে বিএনপি ১৪৪ ধারা জারি করে ইফতার মাহফিল করতে দেয় নাই কুলাঙ্গা দরবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন ,গত ১৫ বছর গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে বিএনপি কোনো সভা-সমাবেশ করতে পারেনি। ১৯৯১ সাল থেকে আমার বাবা ড. খন্দকার মোশাররফ হোসেন সুদৃঢ় ঐক্যের লক্ষ্যে রোজার সময়ে ইফতার মাহফিল করার উদ্যোগ গ্রহণ করেন যা ২০০৭ সাল পর্যন্ত অব্যহত ছিলো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর যাবত আমাদের কোনো ইফতার মাহফিল করতে দেয়নি ইফতার মাহফিলের আয়োজন করা হলে ১৪৪ ধারা জারি করা হতো বলে জানিয়েছেন।

গোয়ালমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম বিপ্লব এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি মো. নুরুজ্জামানের সঞ্চালনায় শনিবার বিকাল ৪ টায় কুমিল্লার দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন গত পনের বছর ফ্যাসিস্ট হাসিনার পেতাত্মারা এই দাউদকান্দিতে অনেক সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মানুষের অন্ন ছিনিয়ে নিয়েছেন তা আর কখনো কাউকেই করতে দেওয়া হবেনা।

উপজেলা কৃষক দলের আহবায়ক, সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদার বলেন গত ১৫ বছর গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে বিএনপি ১৪৪ ধারা জারি করে ইফতার মাহফিল করতে দেয় নাই কুলাঙ্গা দরবেশ।

সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন তরু বলেন ১৯৭৯ সাল থেকে চৌধুরী বাড়ি মাঠে ড. খন্দকার মোশারফ হোসেন স্যার নিয়ে একসাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত করে আসছি। এবার ইফতার মাহফিল একটু ব্যতিক্রম হল। আমি খুব অসুস্থ তারপরও স্যারের ছেলে যখন আসিয়াছে তখন আমি না আসিয়া পারিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহবায়ক আহাম্মদ হোসেন তালুকদার, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান প্রধান যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সভাপতি আসিফ কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, সদস্য সচিব আওলাদ হোসেন, গোয়ালমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com