1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

খেলা শুরু না করতেই সরকারের কাঁপাকাঁপি শুরু হয়েছে : রুমিন ফারহানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখনো তো বিএনপি খেলাই শুরু করে নাই, তার আগেই আপনাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে? এই ঢাকার সমাবেশকে কেন্দ্র করে আপনারা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতার করেছেন। আপনারা ঘরে ঘরে তল্লাশি করেছেন, মামলা দিয়েছেন। বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা? না।

আজকে এই গোলাপবাগ স্টেডিয়ামে এসে দেখে যান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল। আওয়ামী লীগ বলে কোনো দল আর বাংলাদেশে নাই। তারা আছে পুলিশ, প্রশাসন আর আমলা নিয়ে। সাধারণ মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে

রুমিন আরও বলেন, আমার এতগুলো ভাইকে আপনারা গত দুই মাসে হত্যা করলেন, ভয় দেখালেন। আমার ভাইকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন। পেরেছেন আমাদের বন্ধ করতে, আমাদের ভয় দেখাতে? আজকে মানুষ জেগে উঠেছে। আজকে ১৭ কোটি মানুষ জেগে উঠেছে। আপনাদের কোনো অন্যায়, অপশাসন আর কোনো ভয়ে তারা ভীত নয়।

রুমিন বলেন, এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, একনায়কতন্ত্রী সরকার, যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের সব অন্যায়ের প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি।

আমাদের পদত্যাগপত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। যেই সংসদ বিনাভোটের সংসদ, যেই সংসদ ভোট চোরের সংসদ, যেই সংসদে দেশের মানুষের কথা বলা যায় না সেই সংসদে থাকা আর প্রয়োজন মনে করি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com