1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে।

শুক্রবার বিকালে এ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

তার আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন জানালেন, আজই বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন।

শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, দেশে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় ম্যাডামকে (খালেদা জিয়া) বাসায় নিয়ে চিকিৎসার করার বিষয়টি এভারকেয়ারের মেডিকেল বোর্ড বিবেচনা করছে। আশা করা যাচ্ছে, বিকালের পর ম্যাডাম বাসায় ফেরার ছাড়পত্র পাবেন।

এমনটি ঘটলে দীর্ঘ ১৩ দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন খালেদা। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদারে নেতৃত্বে ১৮ জন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে এ নেত্রীর চিকিৎসা।

৭৬ বছর বয়সি খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়।

বিএনপির সূত্র বলছে, হার্টে রিং পরানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়। ১৫ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর থেকে অবস্থা স্থিতিশীল আছে।

এদিকে আজ বিকাল ৩টায় হাসপাতালের সপ্তম তলায় কনফারেন্স কক্ষে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। বিকাল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

প্রসঙ্গত দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে।

গতবছর এপ্রিলে খালেদা করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর পাঁচ দফা তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

এর মধ্যে ২০২১ সালে একবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com