1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ক্ষুব্ধ এলাকাবাসি, লক্ষ্মীপুরে যুবদল নেতা বরকতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : লক্ষীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদল নেতা বরকতের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী বরকত। এ ধরনের সংবাদ প্রকাশ করায় পুরো ইউনিয়ন জুড়ে মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

বরকত বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবদল নেতা।
শনিবার দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের  অফিসে পাঠানো এক প্রতিবাদ লিপিতে যুবদল নেতা বরকত বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থন ও এর অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত থাকায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নানা ষড়যন্ত্রের কারণে কয়েকটি মামলা দিয়ে তাকে হয়রাণি ও তার পরিবার-পরিজনকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়েছে। জেল-জুলুম, নির্যাতন সহ্য করে আইনী প্রক্রিয়ায় তিনি মামলাগুলো মোকাবেলা করলেও ষড়যন্ত্রকারীরা জাতীয়তাবাদী মূল্যবোধ ও আদর্শ থেকে তাকে হটাতে পারেনি। ষড়যন্ত্রকারীদের মিথ্যা তথ্যে বিভ্রান্ত হয়ে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীও অনেকটা বেকায়দায় পড়তে হয়েছে বলেও জানান তিনি। বেশ কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যান, পরে আইনী প্রক্রিয়ায় তিনি তা মোকাবেলা করেন।
সম্প্রতি তাকে নিয়ে ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়ানোর জন্য ২৩ ফেব্রুয়ারী ২০২৫ রোববার ও ২৬ ফেব্রুয়ারী ২০২৫ বুধবার লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন চাঁদ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এটি তার ও স্থানীয় মানুষের  দৃষ্টিগোচর হলে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয়রা মনে করেন, ওই পত্রিকার রিপোর্টারের মনগড়া, কাল্পনিক ও ষড়যন্ত্রকারীর সাথে যোগসাজশে উদ্দেশ্যেপ্রণেদিত হয়ে দুইটি সংবাদ প্রকাশ করে। এটি রীতিমত যুবদল নেতা বরকতের মানহানি ও আপত্তিকর সংবাদ। এ দুইটি সংবাদের তীব্র প্রতিবাদ জানান তারা। এধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে প্রশাসনের হস্তক্ষেপ  দাবি করেন যুবদল নেতা বরকত ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com