1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

ক্ষমতায় আসলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন তা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন- তার মানে তিনি বুঝতে পারছেন বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। উনি কি দেখতে পারছেন না, দেশের প্রত্যেকটা মানুষ জানে, বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আর তখন খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন।

সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, শেখ হাসিনা এক সাক্ষাৎকার বলেছিলেন, তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না। কারণ, তিনি ইতোমধ্যে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে ওবায়দুল কাদের বলেন, আপনারা যদি এবারে না পারেন আর ১০ বছর পর ক্ষমতায় আসেন- কে আপনাদের প্রধানমন্ত্রী হবেন? বলেন।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু বিএনপি একা নই, দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলও বলছে যাবে না।

ড. মোশাররফ বলেন, আপনারা (বর্তমান সরকার) শ্রীলঙ্কার দিকে তাকান। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। স্বেচ্ছায় পদত্যাগ করেন ও সংসদ বাতিল করেন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের রাস্তা পরিষ্কার করে দেন। তাহলে হয়তো জনগণ আপনাদের ওপরে দয়াও করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com