1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কোরআনের জন্যই আল্লামা সাঈদীকে বাংলার মানুষ এতো ভালো বাসেন,,,,,,,, শামীম সাঈদী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন আমার পিতা কুরআনের পাখি আল্লামা সাঈদীকে বাংলাদেশ তথা বিশ্বের মানুষ একমাত্র কোরআনের কারণেই ভালবাসতেন।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন আল্লামা সাঈদীর বুকে ছিল পবিত্র কোরআন এবং মুখে ছিল হাসি,
আল্লামা সাঈদী কোরআনের কারণেই মিথ্যার সাথে কখনোই আপোষ করেননি তিনি সবসময়ই শাহাদাতের তামান্না করেছিলেন।
তিনি আরো বলেন কোরআনের পক্ষে থাকলে সম্মান পাওয়া হবে আর কোরআনের বিপক্ষে গেলেই বেইজ্জতি হবেন যার উদাহরণ ৫ অগাস্ট,স্বৈরাচার শেখ হাসিনা কোরআনের বিপক্ষে ছিলেন বেইজ্জতি হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। জালিমরা কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারেন না।

তিনি আরো বলেন আল্লামা সাঈদী যদি ধর্ষক হন, লুটেরাজ হন, মানবতা বিরোধী হন তাহলে কেন হাজারের উপরে অমুসলিম তার হাতে মুসলমান হয়েছেন। যেটা পৃথিবীর ইতিহাসে অন্য কারো ব্যাপারে শোনা যায়নি। আল্লামা সাঈদীর অপরাধ ছিল তিনি মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন যার কারণেই তাকে স্বৈরাচার হাসিনা সহ্য করতে পারেন নাই,পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে,বাংলার আপামর জনতা ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা এই স্বৈরাচার জালিম থেকে মুক্ত পেয়েছি।
আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের পার্লামেন্ট দেখতে চাই।
ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব মাওঃ মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেরাত ইনস্টিটিউটের পরিচালক শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুর রাজ্জাক, চকবাজার থানা জামায়াতের আমির মাওঃ মোঃ মাহফুজুর রহমান। ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ আমির হোসেন খান, সেক্রেটারি মাওঃ মোজাম্মেল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com