1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

কোন তারকা কত ভোট পেলেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাতভর ভোট গণনার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এফডিসিতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ফলাফলে দেখা যায়, ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া ১৭৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

নির্বাচনে সহ-সভাপতির দুইটি পদে মনোয়ার হোসেন ডিপজল (২১৯ ভোট) এবং মাসুম পারভেজ রুবেল (১৯১ ভোট) নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ পেয়েছেন মাত্র ১৫৬ ভোট এবং ডিএ তায়েব ১১২ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইমন সাদিক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুব্রত পেয়েছেন ১২৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহানূর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলেক জান্ডার বো পেয়েছেন ১৫৫ ভোট। একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিরব পেয়েছেন ১৩৪ ভোট। এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরমান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জ্যাকি আলমগীর পেয়েছেন ১০৭ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামুনুন ইমন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ১৩৬ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদ খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ পেয়েছেন ১৪৬ ভোট।

এছাড়া নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে নির্বাচিতরা হলেন- অঞ্জনা সুলতানা (২২৫ ভোট), অরুনা বিশ্বাস (১৯২ ভোট), অমিত হাসান (২২৭ ভোট), আলীরাজ (২০৩ ভোট), কেয়া (২১২ ভোট), চুন্নু (২২০ ভোট), জেসমিন (২০৮ ভোট), ফেরদৌস (২৪০ ভোট), মৌসুমী (২২৫ ভোট), রোজিনা (১৮৫ ভোট), সুচরিতা (২০১ ভোট)।

এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে যারা হেরেছেন- আফজাল শরীফ (১৬৩ ভোট), আসিফ ইকবাল (১৬৮ ভোট), গাংগুয়া (৯৯ ভোট), ডন (১১০ ভোট), নাদির খান (১৭৯ ভোট), নানা শাহ্ (১৬২ ভোট), পরীমনি (৭৯ ভোট), বাপ্পারাজ (১১৭ ভোট), রবিউল ইসলাম হরবোলা (৪৭ ভোট), শাকিল খান (৭৯ ভোট), সাংকোপাঞ্জা (৮২ ভোট), সিমান্ত (১৭৩ ভোট), হাসান জাহাঙ্গীর (১১১ ভোট)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com