1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ আবু নাসের মো: রহমাতুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচারী আওয়ামী লীগের কোন অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল বুধবার (২৬ মার্চ) নগরীর ৩০ গোডাউন এলাকায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন, আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতার ১৫ বছর ছিল দেশের লুটপাট ও দুর্নীতির এক মহাযজ্ঞ। স্বৈরাচারী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়কে মিথ্যা মামলা দিয়ে কারাগারে যেতে বাধ্য করে এই খুনী হাসিনা। প্রতিহিংসার রাজনীতিতে ঝর্ঝরিত হয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা বিবেচনায় দেশেই থেকে দেশপ্রেমের অন্যন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অন্যায়ের কাছে কোন আপোষ করেননি বলে আপোষহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে আস্থা অর্জন করে রয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নানাভাবে হয়রানী নির্যাতন করেছে খুনী হাসিনা। বেগম জিয়া বয়সে বড় হলেও হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে জুলুমের দৃষ্টান্ট স্থাপন করেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেয়নি। ক্রমাগত বেগম জিয়ার সাথে জুলুম করে যাচ্ছিল। মুলত পরিবারগত কারণেই খুনী হাসিনা বেয়াদব। দেশের স্বার্থ নয় নিজ ও দলের কর্মীদের সাথে সব যায়গায় লুটপাট করে দেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়ে।

কিন্ত বেগম জিয়া ক্ষমতায় থাকাকালীন জনগণের আস্থায় পরিণত হন। গণতন্ত্র রক্ষায় তিনি যুদ্ধ চালিয়ে গেছেন। মানুষের ভোটাধিকার রক্ষা করে মানবতার মা হিসেবে খ্যাতি লাভ করেন। অথচ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধংসের দ্বারপ্রান্তে পৌছে দেয়। জাতিও রুখে দাঁড়িয়ে এই স্বৈরশাসককে বিদায় করেছে।

আবু নাসের বলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খুনী হাসিনা দেশ ও বিদেশে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলার মাটিতে আর স্বৈরশাসকের ঠাই হবেনা জানিয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি। একইসাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক হাজিক দাইয়ান ইশতীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ন আহবায়ম আবু মুসা কাজল, হালিম মৃধা, জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, মিলন চৌধুরী, আনোয়ার হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সাজ্জাদ, এইচ এম আলামিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ওয়াসিম খান ইমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com