1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ এবং ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। তিনি এতে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আজ আমরা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছি। বিজ্ঞপ্তিটি ভালোভাবে প্রচারের জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে এবং রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, সীমান্তে আমরা পুরো সতর্ক রয়েছি। সিলেট, বেনাপোল-সহ সারাদেশে বিজিবি সতর্ক রয়েছে।

সভায় প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com