1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

কেজরিওয়ালের পর কৈলাশ গেহলট, কী আছে আম আদমি পার্টির ভাগ্যে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিরাপত্তা হেফাজতে। বিরোধী দল কংগ্রেসের ব্যাংক একাউন্ট জব্দ। এসব নিয়ে ভারতের রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে। বিশেষ করে এই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। তাদের সঙ্গে ভারত সরকারের টানাপড়েন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা কৈলাশ গেহলটকে অর্থপাচার মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উদ্দেশ্য তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দিল্লি সরকারের বর্তমান স্বরাষ্ট্র, পরিবহন এবং আইনমন্ত্রীর দায়িত্বে আছেন গেহলট। তলব নোটিশ পাওয়ার পরই তিনি এজেন্সি অফিসে হাজির হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়েছে, একই মামলায় মাত্র কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

ইডি সূত্র বলেছে, এই মামলায় জিজ্ঞাসাবাদ এবং জবানবন্দি অর্থপাচার রোধ সংক্রান্ত আইনের অধীনে রেকর্ড করতে তলব করা হয়েছে গেহলটকে। এই মামলাটি ২০২১-২২ সময়ে দিল্লি সরকারের আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে কথিত দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে সম্পর্কিত। তবে পরে ওই নীতিটি বাতিল করা হয়েছে। ইডির অভিযোগ এই মদ-নীতির ফলে খুচরা বিক্রেতারা অস্বাভাবিক শতকরা প্রায় ১৮৫ ভাগ লাভ করেছে। আর পাইকারি বিক্রেতারা করেছে শতকরা ১২ ভাগ লাভ। অভিযোগে বলা হয়েছে পাইকারি বিক্রেতাদের লাভের শতকরা ৬ ভাগ ব্যবহার করা হয়ছে ঘুষে এবং এই অর্থ ব্যয় করা হয়েছে গোয়া এবং পাঞ্জাবের নির্বাচনী প্রচারণায়। এমন অর্থের পরিমাণ কমপক্ষে ৬০০ কোটি রুপি। এই ব্যবসায় জড়িত গ্রুপ আম আদমি পার্টি ও এর নেতাদের ঘুষ হিসেবে ১০০ কোটি রুপি দিয়েছে বলে অভিযোগ আছে। ইডি তার অভিযোগে বলেছে, গেহলট একটিমাত্র সিম নম্বর ব্যবহার করেছেন। কিন্তু তার ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) পরিবর্তন করেছেন তিনবার। এসব অভিযোগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ গ্রেপ্তার করা হয়েছে আম আদমি পার্টির তিনজন শীর্ষ নেতাকে। অন্য দু’জন হলেন দলের এমপি সঞ্জয় সিং ও দিল্লির সাবেক ডেপুটি মুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া। ওদিকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা ও তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দশেখর রাওয়ের কন্যা কে. কবিতাকেও জেলে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com