1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে নেয়া উদ্যোগ প্রসঙ্গে কৃষিমন্ত্রী যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একজন সাংবাদিক তার কাছে জানতে চান, একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বলেছেন, বিএনপিকে নির্বাচনে আসার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। যদি তারা আসতো, তাহলে রাতারাতি ২০ হাজার নেতাকর্মীকে ছেড়ে দেয়া হতো। এই ব্যাপারটা বিচারের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হয় কি না?

জবাবে কাদের বলেন, ‘কৃষিমন্ত্রীর নামে খবরটি ইন্টারভিউতে প্রকাশ করেছে। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত।’

এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি- ড. রাজ্জাক

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়ম-নীতি ভঙ্গ করে; গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট, সেটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা আর কাউকে দেবে, এটা কখনো সঠিক হতে পারে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকার দেয়নি। দলীয়ভাবেও এ ধরনের প্রস্তাব দেইনি। আর বিএনপির ২০ হাজার নেতাকর্মী জেলে আছে এটাও তো আমরা বিশ্বাস করি না।

তাদের জেলে কতজন আছে সেই হিসাবটা আমি মির্জা ফখরুলের কাছে অনেকবার চেয়েছি। সেই তালিকাটা তারা বের করুক। এ রকম উদ্ভট ২০ হাজার, একটা সংখ্যা বলে দিলো, সেটা সবাই বিশ্বাস করবে, এমন তো নয়! এটা বিশ্বাস করার তো কোনো কারণ নেই।

এত লোক গ্রেপ্তারও হয়নি বলে জানান কাদের।

তিনি বলেন, ‘আইন ভঙ্গ করে, পুলিশকে হত্যা করে যারা জেলে আছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, কোর্টের এজলাসে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, প্রকাশ্য দিবালোকে একজন পুলিশকে পিটিয়ে, তার মাথা ফেটে গেছে, সেখানে পর্যন্ত তাকে পেটানো হচ্ছিল; বারবার! লাশ হয়ে যাওয়ার পরও তাকে আঘাত করা হয়েছে। এত অমানবিক, এত নিষ্ঠুরতা যারা ঘটিয়েছে তাদের তো আইনের আওতায় আসতেই হবে। এখানে নির্বাচনে কাউকে আনার জন্য অপরাধকে ক্ষমা করব-এ দল আওয়ামী লীগ না।’

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে সাংবাদিক জানতে চান, আপনি বলছেন যাদের আটক করা হয়েছে তাদের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, মামলার কারণে আটক করা হয়েছে কিন্তু তিনি (কৃষিমন্ত্রী) বলেছেন, সুচিন্তিতভাবে আমরা তাদের আটক করেছি। এর উত্তরে কাদের বলেন, ‘আমি বললাম, সমুদয় বক্তব্য উনার(কৃষিমন্ত্রীর) ব্যক্তিগত।’

এ প্রেক্ষিতে দল কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে কাদের বলেন, ‘দল ব্যবস্থা নেবে কি না এটা দলের ব্যাপার। কীভাবে নেবে সেটাও দলের ব্যাপার।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com