1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষিমন্ত্রীর বক্তব্য একান্ত তার ব্যক্তিগত মত: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এক রাতে বিএনপির সব নেতার মুক্তি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক যে বক্তব্য দিয়েছেন সেটি একান্ত তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে, এটা দলের কোনো অভিমত নয়।

প্রতীক বরাদ্দের পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) এ প্রচার চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন।

বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচার এবং তাদের জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারবে, আর কেউ নয়।

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা অপর এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, উনি তো কোথায় বসে বসে বাণী ছাড়েন উনার বাণীগুলো হচ্ছে সম্পূর্ণ অসত্য। তথ্যভিত্তিক নয়।

তিনি বলেন, বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করেই এদেশে স্বৈরাশাসন চালাচ্ছিল। তখন বিচার বিভাগকে যে রকম দুর্নীতিগ্রস্ত করা হয়েছিল সে অবস্থা এখন আর নাই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।

পরে আনিসুল হক তার নির্বাচনি এলাকায় নৌকার পক্ষে প্রচার চালান।

এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com