1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

কৃষকের জমি চাপা দিয়ে বালু বালু ভরাট করা হচ্ছে ৩ ফসলি জমি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

মোঃ তিতুমীর বেপারী মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার তৈলকাই ব্রীজের সাথে কৃযকের রোপন করা ধানের জমির উপর মাটি ফেলে অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছে ৩ ফসলি জমি। ঐ এলাকার বিস্তৃর্ন জমি চারপাশ বেকু মেশিন মাটির বাধ তৈরি করে। তার মধ্যে বালু ফেলছে ভূমি দস্যুরা। স্থানীয়রা জানান এই বছরও ঐ জমি গুলোতে আলু আবাদ করা হয়েছিল। জমি গুলো হতে আলু উওোলনের পরে প্রথমে বেকু মেশিন দিয়ে জমির চারপাশে বাধ দেয় কতিপয় ভুমি দস্যুরা। বাধের পর বর্ষার শুরুতে টংগিবাড়ী উপজেলার বালিগাঁও খালে আনলোড ড্রেজার রেখে বিস্তৃর্ন আবাদী জমির উপর দিয়ে পাইপ টেনে এখন সমস্ত জমি ভরাটের কাজ চলছে। এই পাইপ টানতে গিয়ে তৈলকাই সড়কের উপরে স্পীড ব্রেকার তৈরি করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় ঐ স্থানের বেশ কয়েকটি জমিতে বালু ভরাটের কাজ চলছে। জমিগুলোতে ধান রোপণ করে ছিলো কৃষক কিন্তু বর্তমানে বালু ফেলে ধানের জমি গুলোকে চাপ দেওয়া হচ্ছে।স্থানীয়রা জানান তৈলকাই গ্রামের দেলোয়ার বেপারী বালি গাঁও খালে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ঐ কৃষি জমিতে বালু ভরাটের কাজ চলছে। এ ব্যাপারে দেলোয়ার বেপারীর কাছে জানতে চাইলে বঙ্গ নিউজ ২৪.কম কে জানান ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটের ব্যাপারে কোন সদুত্তর না দিয়ে প্রতিবেদকের সাথে দেখা করতে চান অন্য দিকে বালিগাঁও বাজার ব্রিজের দক্ষিন পাশে দুটি আনলোড ড্রেজার মেশিন বসিয়ে বাল্ক হেড দিয়ে মাটি এনে আবাদী জমি ভরাট বানিজ্য করছেন বালিগাঁও ইউপি সদস্য দীন ইসলাম। বালিগাঁ খাল হতে কয়েক কিলোমিটার দূরে আপরকাঠি ও বিলের পাড় এলাকায় এ ভরাট বানিজ্য চালাচ্ছেন দীন ইসলাম মেম্বার। লম্বা এই পাইপ লাইন টানতে গিয়ে কৃষকের আবাদী জমির ফসল নসট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে অভিযুক্ত দীন ইসলাম মেম্বার বলেন আমি কোন ড্রেজার ব্যাবসায়ী নই। আমার কোন ড্রেজার মেশিন নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com