1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

কুয়েতে ফের সরকারের পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুয়েতে কয়েক দশক ধরে চলমান অচলাবস্থার অবসানে সংসদে অনুষ্ঠিত আগাম নির্বাচনে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পদত্যাগ করেছে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার।

রোববার দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, ক্রাউন প্রিন্স শেখ মেশাল ক্ষমতাসীন আমিরের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ নেতৃত্বাধীন বিদায়ী সরকারকে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকার নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর আগাম নির্বাচনের আয়োজন করে যখন শেখ মেশাল সরকার ও আইনসভার মধ্যে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে পার্লামেন্ট ভেঙে দেন।

ভেঙে দেয়া পার্লামেন্টের বিরোধী আইন প্রণেতারা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন এবং সেপ্টেম্বরের ভোট থেকে সরে দাঁড়ানো স্পিকারকে অপসারণে চাপ তৈরি করায় ক্রাউন প্রিন্স গত জুলাইয়ে শেখ আহমাদকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন।

উল্লেখ্য, কুয়েতে মন্ত্রিসভার সঙ্গে সংসদের অচলাবস্থা কয়েক দশক ধরে চলে আসছে। যা বিভিন্ন সময়ে দেশটির সরকারের রদবদল এবং সংসদ ভেঙে দিয়ে সমাধান করা হয়েছে। এর আগে, গত এপ্রিলে বিরোধীদের সঙ্গে টানাপড়েনের জেরে সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার আগে পদত্যাগ করেছিলো তৎকালীন সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com