1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আঞ্চলিক উত্তেজনা ও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশটিতে থাকা ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব দর্শনার্থীর ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাদের অবস্থানকাল ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে এক মাস বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে ভিসাধারীদের কোনো সরকারি দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না। এছাড়া এই বর্ধিত সময়ের জন্য কোনো ফি কিংবা বিলম্বজনিত জরিমানাও দিতে হবে না।
অন্যদিকে, যারা ছুটিতে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতির অনুমতি বা পারমিট ইলেকট্রনিক পদ্ধতিতে আরও তিন মাসের জন্য নবায়ন করা হবে। এই প্রক্রিয়াতেও সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।
কুয়েত সরকার জানিয়েছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সরকার বলছে, প্রশাসনিক জটিলতা ও আর্থিক জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধভাবে অবস্থানের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com