1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

কুমিল্লা দেবিদ্বারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ-মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ বার দেখা হয়েছে

দেবিদ্বার উপজেলা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন ছাত্রলীগ। রোববার সকাল ১০টায় ধামতী ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছির অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের বাসিন্দা মোকবুল হোসাইন’র সাথে ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর জমি সংক্রান্ত বিরোধের পেক্ষিতে ছাত্রলীগ নেতা মো. কামরুল হাসান অনিক, মো. হাবিবুল্লাহ বাহার এবং মো. আল আমিন বাশারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের হুমায়ুন কবির ও মোকবুল হোসাইনের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে ধামতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠু। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছে। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর নির্দেশে তার ছোট ভাই সোহরাব হোসেন বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলায় হয়রানীর উদ্দেশ্যে ইউনিয়ন ছাত্রলীগের তিন নেতা মো. কামরুল হাসান অনিক, মো. হাবিবুল্লাহ বাহার এবং মো. আল আমিন বাশার’কেও আসামী করা হয়। মানববন্ধনে বক্তরা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা ওই হয়রানীমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল ভূইয়া মার্কেটে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ধামতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জায়েদ চৌধুরী জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস শান্ত, যুবলীগ নেতা কাজী গিয়াস উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান (আনিস), মোঃ হাবিবুল্লাহ বাহার, মুরসালিন সরকার, সাগর চৌধুরী ও তারেক চৌধুরী জামিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com