1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি, আহত অর্ধশতাধিক শ্রমিক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গিউজবিডি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে ছুপুয়া আমির শার্টস নামক গার্মেন্টসে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দিদারুল আলম।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯ টা ৩৫ মিনিটের সময় ভূমিকম্পে কেঁপে উঠলে আমির শার্টস গার্মেন্টেসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে চেষ্টা করে। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে গার্মেন্টসটি ধ্বসে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দিদারুল আলম বলেন, ভুমিকম্পে গার্মেন্টস শ্রমিকরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অনেকে আহত হয়েছেন। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আহতদের সঠিক সংখ্যা জানা যাবে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমির শার্টস গার্মেন্টেসে পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উদ্ধার শেষে আতদের উদ্ধার সংখ্যা বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com