1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কুমিল্লার বিএনপি নেতা-কর্মীদের বহিষ্কৃত ২ নেতার নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া বিএনপির বহিষ্কৃত ২ নেতার পক্ষে প্রচারণাসহ যে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল।

আজ বৃহস্পতিবার (৯ জুন) কুমিল্লা প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, বিএনপি এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না, বিষয়টা আগে থেকেই দল বলে আসছে। কিন্তু, কুসিক নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ২ নেতা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবদুল কাদের ভূইয়া জুয়েল আরো বলেন, ইতোমধ্যে তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের একজন কুমিল্লা সিটি করপোরেশনের ২ দুবারের নির্বাচিত মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সিটি নির্বাচনে যদি তাদের পক্ষে কোনো নেতাকর্মী প্রচার-প্রচারণা চালায় তাহলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির অন্য নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তার বিষয়ে কেন্দ্রীয়ভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের আবদুল কাদের ভূইয়া জুয়েল বলেন, যারা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদের দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, অন্য যেসব নেতা-কর্মী প্রচারণায় অংশ নিচ্ছেন তাদের বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রচার-প্রচারণায় অংশ না নিলেও বিএনপি কর্মীরা ভোট দিতে পারবে কি না এমন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলেন, ভোট দেওয়াও নির্বাচন সংশ্লিষ্ট কাজ। সেজন্য আমরা সবসময় বলে আসছি এ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট ও এমনকি দলের সমর্থকরাও জড়াতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com