1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দি-তে গভীর রাতে অগ্নিকাণ্ড প্রবাসীর স্বপ্নের ঘর পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি **১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, স্পিকার নির্বাচনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ** মুন্সীগঞ্জে আগুনে পুড়ে গেছে হত দরিদ্র তিন পরিবারের বসত ঘর যেসব সম্পদের ওপর জাকাত ফরজ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার দাবি, তেহরানে বিস্ফোরণ—মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনে জামায়াতের ‘হক কেড়ে নেওয়া হয়েছে’— দাবি আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু, ১০ মার্চ বগুড়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জুলাই মঞ্চের পুনর্গঠিত কাঠামোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

কুমিল্লার দাউদকান্দি-তে গভীর রাতে অগ্নিকাণ্ড প্রবাসীর স্বপ্নের ঘর পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শ্রীকান্তকান্দি নন্দি বাড়ি এলাকায় ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওমান প্রবাসী জুলহাস মিয়ার নির্মিত বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসজীবন কাটিয়ে কষ্টার্জিত অর্থে নিজ গ্রামে একটি পাকা ঘর নির্মাণ করেন। তার পিতা সালামত বেপারীর বসতভিটায় নির্মিত ঘরটিই ছিল পরিবারের প্রধান আশ্রয়স্থল। ঘটনার সময় ঘরে কেউ অবস্থান করছিলেন না বলে জানা গেছে।

খবর পেয়ে জুলহাস মিয়ার বড় ভাই আনিসুর রহমান, যিনি আলাদা বাড়িতে বসবাস করেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সম্পদ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পুরো ঘরটি ভস্মীভূত হয়।

এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com