1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাছেদ এর বিরুদ্ধে জমি দখল, মারধর ও হুমকি দামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকালে নগরীর কান্দিরপাড় এলাকায় একটি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন করে ভূক্তভোগি পরিবার। এসময় ভূক্তভোগি পরিবারের সদস্য হালিমা আক্তার লিমা, সালেহা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হালিমা আক্তার লিমা বলেন, আমি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া এলাকার বাসিন্দা। আমার আপন কোন ভাই বোন নেই। একজন সৎ ভাই আছে, তিনি অন্যত্র থাকে। বাবা মারা গেছে। আমি বৃদ্ধা মা নিয়ে পৌত্রিক ভিটায় ৫ শতক জমিতে বসবাস করছি, আর ৯ শতক জমিতে চাষাবাদ করছি। চাষাবাদের ৯ শতক জমি নিয়ে সৎ ভাইদের সাথে পূর্বে ঝামেলা ছিলো। বর্তমানে আমরা ওই জমিতে চাষাবাদ করে ভালাভাবে জীবিকা নির্বাহ করছি। কিন্তু গেল স্বৈরশাসক হাসিনার পতনের পর দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ আমাদের শান্তির পরিবারের উপর অশান্তির কালো থাবা দিয়েছে।
সংবাদ সম্মেলনে হালিমা আক্তার লিমা আরো বলেন, গত ৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ ৪০ থেকে ৫০টি মটর সাইকেলের মহড়া নিয়ে আসে আমাদের বাড়িতে এবং আমাকে খুজাখজি করতে থাকে ও বিভিন্ন অশ্লিল গালাগাল শুরু করে। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার বৃদ্ধা মা ঘর থেকে বের হয়ে আসলে তাকে গালিগালাজ করে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মারধর করে। আমাকে একা পেলে ক্ষতি করবে বলে হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বাছেদ তার লোকবল নিয়ে আমার চাষি জমির সকল সবজি কেটে ফেলে দেয় ও তার দলবল দিয়ে চারদিকে বেড়া দিয়ে দেয়। এ বিষয়ে আমরা কোন প্রতিবাদ করলে আমাদের মা মেয়েকে গুম করে ফেলবে, কেটে নদীতে ফেলে দিবে। বাড়িতে একা থাকি তাই আমাদের পুড়িয়ে মারার হুমকি দেয়। আমরা তার ভয়ে নির্ঘুম রাত পার করছি। এ বিষয়টি নিয়ে আমি বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ জমা দিয়েছি। বাছেদ ছাত্রদলের নেতার প্রভাব দেখানোর কারনে পুলিশ আমার অভিযোগের বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা আমাদের জমিতে চাষবাস করতে পারছিনা। প্রতিদিন আমাদের বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে হালিমা আক্তার লিমা তার পৈত্রিক সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, উত্তর জেলা বিএনপি, উত্তর জেলা ছাত্রদল ও কেন্দ্রিয় ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় অনেকের অভিযোগ, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদ আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অনেক অভিযোগ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জোরপূবক জমি দখল ও মাছের প্রজেক্টর দখলে নেওয়ার মতো অনেক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দাউদকান্দিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাছেদ বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com