1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

কুচক্রী মহলের হীন প্রচেষ্টা ব্যর্থ হবে: র‍্যাব মহাপরিচালক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, আশা করি, শান্তিপূর্ণভাবেই পূজা পার করব। কুচক্রী মহল কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না। তাদের হীন প্রচেষ্টা ব্যর্থ হবে।

আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

র‍্যাব ডিজি বলেন, আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একইভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ মিলে শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারি, সেই প্রত্যাশাই করি।
তিনি বলেন, এবারের পূজায় র‍্যাবসহ সব বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও মাঠে আছে। পূজা উৎসবমুখর করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com