1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

‘কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডে নাশকতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যারা এমনটি করেছেন, তাদের সেই আগুনেই পুড়তে হবে।’

আজ রবিবার এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, গতকাল ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী যাত্রীবাহী পারাবত এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে পুড়ে গেছে ট্রেনের তিনটি বগি। আরও ১২টি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তারা এক বগি থেকে আরেক বগিতে ছোটাছুটি করতে থাকেন। ফলে হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হন। পাওয়ারকার বগি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত য়। ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলে ৫ ঘণ্টা পর আবারও ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাত ১১টার দিকে দাহ্য পদার্থ থাকা বেশ কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়। এতে এখন পর্যন্ত ৪৭ জন নিহতের খবর এসেছে। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিসকর্মী। নিহতদের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এসব মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ১৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com