1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কাহারোলে মাহি ও জাকিয়া হত্যার আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে মাহি হত্যা ও শিশু জাকিয়া কে ধর্ষণ করে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাহি ও জাকিয়ার বাবা।

গতকাল বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় কাহারোল প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে ন্যায্য বিচারের জন্য এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাহির বাবা জুয়েল রানা সংবাদ সম্মেলনে বলেন, আমার মেয়েকে গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ রাতে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে, ভাদগাঁ এলাকার আবুল কালামের ছেলে গ্রেফতারকৃত আফিফ হোসেন সহ আরও তার ৩ সহযোগী। পরে মুমূর্ষ অবস্থায় আমার মেয়েকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় কাহারোল থানা পুলিশ অভিযান চালিয়ে আফিফ হোসেনকে গ্রেফতার করলেও তার সহযোগীরা এখনো গা ঢাকা দিয়ে রয়েছে। তার দাবি গ্রেফতারকৃত আসামি আসিফের ফাঁসি কার্যকর ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচার কার্যক্রম সমাপ্ত করতে হবে।
অপরদিকে জাকিয়ার বাবা জাহাঙ্গীর আলম ও মা বলেন, আমার বাড়ি তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামে, জাকিয়া চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী, সে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফিরেনি। গত ৪ জুলাই ২০২১ সালে পাট ক্ষেতে মাটি চাপা দেয়া অবস্থায় আমার মেয়ের মরদেহ উদ্ধার করে কাহারোল থানা পুলিশ। এসময় অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। পরে একই উপজেলার পাহাড়পুর (বড় শাহাপাড়ার) মৃত জগদীশ চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৩)কে গ্রেফতার করে। ধর্ষণ ও হত্যার বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দী সে স্বীকার করে । কিন্তু জেল থেকে সে কিভাবে জামিনে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়ের ধর্ষণ ও হত্যার জন্য ফাঁসি চাই।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা সংগঠক মোঃ সাখাওয়াত হোসেন, জেলা সদস্য মিম আক্তার হিমু, জাতীয় নাগরিক কমিটির কাহারোল শাখার সদস্য নুরুল ইসলাম, কবির আনাম, জুয়েল বিশ্বাস সহ ছাত্র প্রতিনিধিরা। ছাত্ররা বলেন, অভিযুক্ত আসামিদের দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে, তা নাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি করার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com