1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কালিহাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে কালিহাতীতে উদযাপিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন।

বিজ্ঞান মেলার অন্যতম আকর্ষণ ছিল ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিজ্ঞান-জ্ঞান ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।

১৬ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞানের নানা শাখা নিয়ে অনুষ্ঠিত কুইজ ও অলিম্পিয়াডে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীলতা যাচাই করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমীর হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল, অধ্যাপক ড. হাসিনা মমতাজ, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.কে.এম আতিকুর রহমান ফরিদসহ অন্যান্য শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় টিকে থাকতে হলে আধুনিক জ্ঞানের চর্চা ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে ও তাদের উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকারে, এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com