1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

কালিহাতীতে সিলিমপুর মধ্যপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিলিমপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর (বুধবার) বিকেলে চাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ফাইনালে মুখোমুখি হয় সাগর একাদশ এবং হাসিব একাদশ। চমৎকার পারফরম্যান্সে ভরপুর খেলায় সাগর একাদশ ট্রাইবেকারে হাসিব একাদশকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শাহানুর রহমান শাহীন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক শরিফুল ইসলাম শরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ইসমাইল হোসেন মন্ডল, প্রকাশ পোদ্দার, কমল সাহা, আব্বাস প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খিলদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীরা নাচ, গানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করে।

আয়োজক কমিটি জানায়, এই ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং এলাকার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।

ফাইনালের জমজমাট খেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সিলিমপুর মধ্যপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের এই আসর পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com