1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কালিহাতীতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ভক্তিময় উৎসব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও সনাতন ধর্মাবলম্বীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নিজস্ব বাসভবন ও মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ পূজায় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। উল্লেক্ষ্য কালিহাতী উত্তর বেতডোবার ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ে এবার প্রথম সবস্বতী পূজা উদযাপিত হলো।

সকালের প্রথম প্রহরে দেবী বন্দনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করে বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ প্রার্থনা করেন। শিক্ষার্থীরা নতুন খাতা-কলম হাতে নিয়ে বিদ্যার দেবীর কৃপা কামনা করে সুশিক্ষিত হওয়ার সংকল্প ব্যক্ত করেন।

পূজাকে ঘিরে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয় নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম। সংগীতানুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা পূজার আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। উপজেলার কেন্দ্রীয় জয় কালী মন্দির, কর্মকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন হয়।

সন্ধ্যায় দীপ প্রজ্বালন, প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালিহাতীর মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।

শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজা জ্ঞান ও সংস্কৃতির প্রতীক। প্রতিবছর তারা গভীর শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে এ পূজা উদযাপন করেন এবং দেবীর আশীর্বাদে সুশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com