1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকসহ ছয়জন ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার বিকাল তিনটায় কালিহাতী থানায় এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান ও অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া ।

কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলটিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ট্রাক, দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- সিরাজগঞ্জ সদরের চর বনবাড়িয়া এলাকার গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), টাঙ্গাইলের মির্জাপুরের বেলতৈল উত্তর পাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), টাঙ্গাইলের ভূঞাপুর থানার উত্তর চর বিহারী এলাকার রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), টাঙ্গাইলের মির্জাপুর থানার হাট ফতেপুর এলাকার মৃত এক্কাবর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), টাঙ্গাইলের ভূঞাপুর থানার সিরাজকান্দি মাস্টারপাড়া এলাকার মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮) ও কালিহাতী থানার গোহালিয়া বাড়ীর মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লা হিল কাফি (২০)।

প্রেস কনফারেন্সে কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান আরো বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি আবুল কালাম ভূঞা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com