1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

কালিহাতীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন, দোষীদের বিচার দাবী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

 

গৌরাঙ্গ বিশ্বাস, বিষেশ প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ভিপি রফিক) ৪ মার্চ সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে উপজেলার মুলিয়া ও শহদেবপুর গ্রামের কয়েকজন ব্যক্তির মধ্যে বিরোধ মীমাংসার জন্য আহূত গ্রাম সালিশ বৈঠকে দুই পক্ষের উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কিছু দোকানপাটে লুটপাটের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হন।

ভিপি রফিক বলেন, “কালিহাতী উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।”

তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপি কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:

কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,

কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুল তৌহিদ,

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,

উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন ও ইদ্রিস আলী,

কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ মেম্বার ও যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন,

বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াসসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ভিপি রফিক বলেন, “বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জনগণের অধিকার রক্ষায় দলীয়ভাবে সকল কার্যক্রম অব্যাহত রাখবো।”

সংবাদ সম্মেলনের শেষে তিনি সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান এবং সঠিক তথ্য প্রচারে তাদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com