1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

কামরুল ইসলামকে ঢাকায় স্থানান্তর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডায়রিয়ায় আক্রান্ত সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার বিকেলে ঢাকার উদ্দেশে রাজশাহীর হজরত শাহ মখদুম রহ: বিমানবন্দর থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি রওনা করে। এর আগে সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাসপাতালের ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর কামরুল ইসলামের চিকিৎসায় রামেক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা: খলিলুর রহমানকে প্রধান করে নয়জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তারা তাকে পর্যবেক্ষণের পর ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের জানান, কামরুল ইসলামের কমপক্ষে ৯-১০ বার পাতলা পায়খানা হয়েছে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হয়। পাতলা পায়খানার কারণে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ব্লাড প্রেশার একটু কমেছে। তবে এরপরো তার জন্য আইসিইউসহ প্রয়োজনীয় সব ধরনের জরুরি ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছিল। তবে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নেয়া হয়।

একাধিক সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গত মঙ্গলবার রাজশাহীতে পৌঁছান। আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে রাজশাহীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভায় যোগদানের কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে ওই সভায় যোগ দিতে পারেননি তিনি। আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসনের এমপি।

এদিকে দুপুরে রামেক হাসপাতালে কামরুল ইসলামকে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি দলের এই সিনিয়র নেতার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এ সময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এবং কামরুল ইসলামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা: মোঃ খলিলুর রহমান ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: নওশাদ আলীসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com