1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা

কাটাছেঁড়া সংবিধানে নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘আওয়ামী লীগ ও খায়রুল হকের তৈরি করা কাটাছেঁড়া সংবিধানে’ বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ‘সংবিধানের বাইরে সরকার একচুলও যাবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বুধবার আব্দুল্লাহপুরে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আপনাকে বলি- আমরাও সংবিধানের বাইরে যাব না। তবে কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান? আপনাদের কাটাছেঁড়া সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, জনগণের সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে অভিযোগ করে তিনি বলেন, আর অত্যাচার-নির্যাতন সহ্য করা হবে না। এবার কাউকে ছেড়ে দেয়া হবে না।

তিনি অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান।

রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেবেন।

পূর্বঘোষিত বিএনপির পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টায় আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। ১১টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এ পদযাত্রা শুরু হয়। বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি ঘোষিত এ পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টায় আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ এলাকা নেতাকর্মীদের পদচারণে লোকারণ্য হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিচ্ছেন।

এদিকে পদযাত্রা ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com