1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

করোনার চিকিৎসায় খাওয়ার ওষুধ আনছে ফাইজার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বর্তমানে বাজারে প্রচলিত করোনা টিকাগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে ফাইজারের টিকা। মার্কিন এই ওষুধ কোম্পানিটি এবার ঘোষণা দিয়েছে, প্রাণঘাতী এই রোগের মুখে খাওয়ার ওষুধও দ্রুত বাজারে আনবে তারা।

তবে এই দৌড়ে ফাইজার একা নয়। মার্কিন ওষুধ কোম্পানি মের্ক অ্যান্ড কো (এমআরকে ডট এন) এবং সুইস ওষুধ কোম্পানি রশে হোল্ডিং এজি (আরওজি ডট এস) ইতোমধ্যে এক্ষেত্রে ফাইজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

দু’টি কোম্পানিই জানিয়েছে, করোনার ওষুধ (ওরাল অ্যান্টিভাইরাল পিল) আবিষ্কার সংক্রান্ত গবেষণায় অনেকদূর এগিয়ে গেছে তারা।

ফাইজারের এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতোমধ্যে একটি ওষুধ প্রস্তুত করেছে কোম্পানি এবং আপাতত সেই ওষুধের নাম দেওয়া হয়েছে পিএফ-০৭৩২১৩৩২।

ওই কর্মকর্তা বলেন, প্রস্তুতকৃত এই ওষুধটি ২ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবীরা সবাই ১৮ বা তার অধিক বয়সী।

বর্তমানে সেই ট্রায়াল মাঝারি পর্যায় অতিক্রম করছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে, এই ক্ষেত্রে ফাইজারের প্রধান প্রতিদ্বন্দ্বী অপর মার্কিন কোম্পানি মের্ক ও তার ব্যবসায়িক অংশীদার রিজব্যাক জানিয়েছে, ইতোমধ্যে তারা মলনুপিরাভির নামে একটি ওষুধ তৈরি করেছে এবং বেশ কিছু স্বেচ্ছাসেবীর ওপর সেই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

কোম্পানি দু’টি এই বিষয়ক শেষ পর্যায়ের ট্রায়াল শুরু করেছে বলেও জানিয়েছে মের্ক অ্যান্ড কো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com